ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম্বার প্রার্থীর ফরম সংগ্রহ

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম চাঁদপুর সদর: | প্রকাশিত : ০৪ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৭৫
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম্বার প্রার্থীর ফরম সংগ্রহ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের দলীয় তথ্য সংগ্রহ ফরম উদ্বোধন করা হয়েছে।

 শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বহরিয়া বাজার রশিদীয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা শেষে এ কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদ বেপারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য পারভেজ করিম বাবু। বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মৃধা ও থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন মাঝি।এ সময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আঃ মান্নান খান কাজল, রফিক মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গফুর বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির খান, ছিদ্দিক ভূঁইয়া, তৈয়ব খান, সাংগঠনিক সম্পাদক মোঃ দাদন খান, যুবদলের সভাপতি মোঃ নূরু পাটওয়ারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে **৯টি ওয়ার্ডের মেম্বার পদে ৬৮ জন এবং চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী** দলীয় তথ্য সংগ্রহ ফরম উত্তোলন করেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন—হাফেজ মোঃ জাকির হোসেন মৃধা, মোঃ সুমন ভূঁঞা, মোঃ নাছির আহমেদ খান, গফুর বেপারী, মোঃ বেলায়েত হোসেন মাঝি, মোঃ সুমন ঢালী ও মোঃ আল আমিন মাঝি।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম