ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ খ্রি.

ভোলায় অসহায় বিধবা মায়ের পাশে ‘তারুণ্যের পথ চলা সংগঠন’, শিশুর পড়ালেখার দায়িত্ব নেওয়ার উদ্যোগ

  • রিপোর্টার : মোঃ সাইফুল ইসলাম সানি, স্টাফ রিপোর্টার: | প্রকাশিত : ০২ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৫৮
ভোলায় অসহায় বিধবা মায়ের পাশে ‘তারুণ্যের পথ চলা সংগঠন’, শিশুর পড়ালেখার দায়িত্ব নেওয়ার উদ্যোগ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
স্বামীহারা এক অসহায় বিধবা নারী তাঁর ছোট ছেলেকে নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। অভাবের সংসারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনা থেকে শুরু করে সন্তানের পড়ালেখার খরচ জোগাড় করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। এমন অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ‘তারুণ্যের পথ চলা সংগঠন’।

ভোলা সদর উপজেলার জামিরালতা মাদ্রাসার পাশে বসবাসকারী ওই নারীর স্বামী প্রায় ২–৩ বছর আগে মারা যান। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে ৯–১০ বছর বয়সী ছোট ছেলেকে নিয়েই তাঁর সংসার। স্বামীর মৃত্যুর পর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন তিনি।

অর্থনৈতিক সংকটের কারণে বর্তমানে তাঁর ঘরে নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রীও নেই। এমনকি সন্তানের পড়ালেখার খরচ জোগাড় করতেও তাঁকে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ‘তারুণ্যের পথ চলা সংগঠন’।

সংগঠনটির পক্ষ থেকে ওই অসহায় পরিবারকে ১৫ দিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, সম্ভব হলে শিশুটির পড়ালেখার খরচের দায়িত্বও সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করার পরিকল্পনা রয়েছে, যাতে অর্থের অভাবে শিশুটির শিক্ষাজীবন ব্যাহত না হয়।

সংগঠনটির এমন উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। তাদের বিশ্বাস, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অসহায় পরিবারটির কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এবং শিশুটির সুন্দর ভবিষ্যৎ গড়ার পথ তৈরি হবে।

‘তারুণ্যের পথ চলা সংগঠন’-এর মূল লক্ষ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সংগঠনটির পক্ষ থেকে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মানবতার কল্যাণে, অসহায় মানুষের পাশে—তারুণ্যের পথ চলা সংগঠন।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু