ঢাকা | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর সদর: | প্রকাশিত : ২৯ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৬৫২
চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ৮ম শ্রেণিকে ২-০ গোলে হারিয়ে ১০ম শ্রেণি চ্যাম্পিয়ন হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোলায়মান পাটওয়ারী (বাপ্পি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী ঢালী। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ সুলতান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন সাগর, ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু, সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী ও সাবেক সভাপতি মোঃ ইউসুফ গাজী।

এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা খালেদা বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও মানিক দাস।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত