ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

কিশোরগঞ্জে এসআরবি-১৪-এর অভিযানে সাজাপ্রাপ্ত ২ পলাতক মাদক আসামি গ্রেফতার

  • রিপোর্টার : নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৯৬০
কিশোরগঞ্জে এসআরবি-১৪-এর অভিযানে সাজাপ্রাপ্ত ২ পলাতক মাদক আসামি গ্রেফতার ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জে পৃথক আভিযানিক কার্যক্রম পরিচালনা করে মাদক মামলায় বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স সিপিসি-২, এসআরবি-১৪।

​বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​প্রথম অভিযান (সকাল ১১:০৫ মি.): সিপিসি-২, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কটিয়াদী থানার মাদক মামলা নম্বর-০৬(৪)২৩ [২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(গ) ধারা]-এ ০৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মাসুম (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

​দ্বিতীয় অভিযান (সকাল ১১:২৫ মি.): একই আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানার অপর এক অভিযানে মাদক মামলা নম্বর-৩২(১)১৯ [২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারা]-এ ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইয়াছিন (২২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ইয়াছিন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার মোঃ রমিজ উদ্দিনের ছেলে।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১৪-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার