ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

১৭ বছরের শাসনামলে দায়িত্বে থাকা নেতারা এখন কোথায়? প্রশ্ন স্পিকারের

  • রিপোর্টার : নিজস্ব প্রতিবেদন: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩৬১১
১৭ বছরের শাসনামলে দায়িত্বে থাকা নেতারা এখন কোথায়? প্রশ্ন স্পিকারের ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগের কুখ্যাত নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। সঙ্গে দেশের বিচারপতিও পালিয়ে গিয়েছে, বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গিয়েছে। যত রকমের যে যেই পদে ছিল এই ১৭ বছর, সবাই পালিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে ৬৮৭ জন পুলিশ কর্মকর্তা। গত ১৭ বছর পুলিশ অত্যাচারী ছিল। সারা বাংলাদেশের কী অত্যাচার নিপীড়ন করেছে তারা। আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য ও নিজেদের দুই পয়সা বানাবার জন্য। পুলিশের এক আইজিপির কাহিনী কিছুদিন আগে আপনারা দেখছেন, তার নাম বেনজীর আহমেদ। সে কত বড় চোর। বাংলাদেশের জায়গা জমির একটা বিরাট অংশ সে নিজের স্ত্রী, পুত্র ও কন্যার নামে লিখে নিয়েছে। বনাঞ্চল নিজের দখলে নিয়ে নিয়েছে। কত যে বাড়ি ঘর তার আছে সীমাহীন। 

স্পিকার বলেন, আল্লাহ পবিত্র ধর্মগ্রন্থে বলেছেন যে, সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘনকারীর শাস্তি ভয়াবহ। তো তারা সীমালঙ্ঘন করেছে। যারা ধরা পড়ছে তো পড়ছে, আর যারা পালিয়ে যেতে পারছে তো গেছে। তারা মনে করছে এইভাবেই জীবন কাটবে। তাদের ইহকালেও তাদের জন্য শাস্তি আছে, পরকালেও আল্লাহ্ ওই পাপিষ্ঠদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।

এসময় মতবিনিময় সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসন থেকে ৭ বার সংসদ সদস্য ও ৩ বার মন্ত্রী এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার