ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ফরিদগঞ্জে বিএডিসির সার গোডাউনে টেন্ডারের বাইরে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ

  • রিপোর্টার : ভ্রাম্যমান প্রতিনিধি: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৯৮০
ফরিদগঞ্জে বিএডিসির সার গোডাউনে টেন্ডারের বাইরে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীন কুমিল্লা কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সার গোডাউন প্রাঙ্গণে টেন্ডারের নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ উঠেছে। টেন্ডারের মাধ্যমে সাতটি গাছ কাটার অনুমতি থাকলেও সেখানে আরও দুটি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলা সার গোডাউন প্রাঙ্গণে থাকা সাতটি গাছ কাটার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। টেন্ডার পাওয়ার পর ঠিকাদার ও ফরিদগঞ্জ পৌর বিএনপি নেতা জামাল হোসেন নির্ধারিত সাতটি গাছের পাশাপাশি আরও দুটি গাছ কেটে নিয়ে যান বলে স্থানীয়দের অভিযোগ। এতে অনুমোদিত সাতটির পরিবর্তে মোট নয়টি গাছ কাটা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় মো. শাহাজাহান বলেন, “টেন্ডার দেওয়া হয়েছে সাতটি গাছের জন্য। কিন্তু ঠিকাদার নয়টি গাছ কেটে নিয়েছেন। গাছ কাটার গোড়াতেই এর প্রমাণ রয়েছে।”

স্থানীয়দের দাবি, সরকারি প্রতিষ্ঠানের জায়গায় থাকা গাছ কাটার ক্ষেত্রে অনুমোদিত সংখ্যার বাইরে অতিরিক্ত গাছ কাটার বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোরও দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে ঠিকাদার ও পৌর বিএনপি নেতা জামাল হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কুমিল্লা কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক মো. বদর উদ্দিন ভূঁইয়া বলেন, “ঠিকাদার যদি দুইটি গাছ বাড়তি কেটে থাকেন, তাহলে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত