ফরিদগঞ্জে ‘সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ’ আয়োজিত শিক্ষা বৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বড়গাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহসিন, সিআইপি, চেয়ারম্যান, রেমা ফাউন্ডেশন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ‘সাইবার জগতের বিপদসমূহ’ বিষয়ে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক প্রফেসর মো. ফজলুল করিম পাটোয়ারী।
এ ছাড়া শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদপুর কল্যাণ সমিতির সভাপতি প্রকৌশলী মো. মাহমুদুল আমিন খান এবং নিউ জেএমআই ফার্মাস লিমিটেডের পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান পাটোয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের সভাপতি জনাব বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার ও বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সাবেক সদস্যসচিব জনাব ফিরোজ তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ এর বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব হাছানুল আজম,সংগঠনের সহ সভাপতি জহিরুল ইসলাম,নতুন সদস্য সচিব শোয়েব খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষা বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি শিক্ষা ও সাইবার সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মো: ফয়েজ উদ্দিন