চাঁদপুরের ফরিদগঞ্জে “মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে আগস্ট) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার ও সঞ্চালনায় ছিলেন একাডেমি সুপারভাইজার মামুন হোসেন। এই সময় আরও বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আল-আমিন, উপসহকারী কৃষি অফিসার ফাইম হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক জাকির হোসেনসহ আরও অনেকে।
সভায় বক্তারা মাদকাসক্তির ভয়াবহ সামাজিক ও পারিবারিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীরা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মো: ফয়েজ উদ্দিন