আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায়, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজার উত্তর মাথায় খান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শরিফ খানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি সামসুল ইসলাম পিন্নুর সঞ্চালনায়,এ সময় নেতা কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করা, নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় ঘোষিত সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মো: ফয়েজ উদ্দিন