ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

বাগেরহাটে IMEI পরিবর্তনকৃত ৫৯টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ০৪ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৪৬৮৮
বাগেরহাটে IMEI পরিবর্তনকৃত ৫৯টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
বাগেরহাটের ফকিরহাটে একটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে আইএমইআই (IMEI) পরিবর্তনকৃত ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯ টা ৪০ মিনিটে উপজেলার রেজাউল রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ নামের মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ৫৯ টি আইএমইআই পরিবর্তনকৃত মোবাইল ফোন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠি এলাকার আক্কেল আলী শেখের ছেলে মো. অহিদুল ইসলাম (২৬), খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকার চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০) এবং বাগেরহাটের ভট্ট বালিয়াঘাটা এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মো. হুছাইন খান (২২)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান। তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি আইএমইআই নাম্বার থাকে। যে নাম্বার দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নাম্বার পরিবর্তন করে ফেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, যে তারা পুষ্প টেলিকমে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করতো। 

পুলিশ সুপার আরও জানান, মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সাথে জড়িত আরও ৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রেজাউর রহমান পলাশের বিরুদ্ধে আগে একটি চুরির মামলা রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে। 

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ৫৯টি মোবাইল ফোন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম