ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ভোলার স্বপ্নপূরণের পথে নতুন অধ্যায়, সড়ক সংযোগ প্রকল্পে প্রধানমন্ত্রীর অনুমোদন

  • রিপোর্টার : নিজস্ব প্রতিবেদন: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৭৩৬০
ভোলার স্বপ্নপূরণের পথে নতুন অধ্যায়, সড়ক সংযোগ প্রকল্পে প্রধানমন্ত্রীর অনুমোদন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা) রুটটিকে সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর বিবেচনা করে অনুমোদন দেওয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সমন্বিত সড়ক অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

প্রকল্প সূত্র জানায়, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক ও তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে। সড়কটি নির্মাণ হলে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের যাতায়াতের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

নদীবেষ্টিত ভোলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ। নতুন সড়ক যোগাযোগ চালু হলে নৌপথের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার