ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

তথ্যমন্ত্রীর দায়িত্বে আসছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

  • রিপোর্টার : রাকিবুল ইসলাম রুবেল, ভোলা: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৭৫৫০
তথ্যমন্ত্রীর দায়িত্বে আসছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

জানা যায়, বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল হতে যাচ্ছে আজ সন্ধ্যার পর। সম্ভাব্য এই রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এর বাইরেও মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আসছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে। 

আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই মন্ত্রিসভার নতুন চারজন সদস্যের শপথ হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা মঈন খান পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
 
সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা যায়, মঈন খান ও আন্দালিভ রহমান ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার