ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

বোরহানউদ্দিনে মাদকবিরোধী পুলিশের অভিযান, গাঁজাসহ একজন আটক

  • রিপোর্টার : রাকিবুল ইসলাম রুবেল, ভোলা: | প্রকাশিত : ০৩ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৫৭৭৯
বোরহানউদ্দিনে মাদকবিরোধী পুলিশের অভিযান, গাঁজাসহ একজন আটক ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার বলিষ্ঠ নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গতো ১৬ আগস্ট ২০২৬ রাত ২০.২০ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই (নি:)/মোঃ মেহেদি হাসান  ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন বড়মানিকা ০৮নং ওয়ার্ডস্থ তালতলা বাজারে মনির পাটোয়ারী ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ্য মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল পাটোয়ারী কে ৭০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী: ১। মোঃ জয়নাল পাটোয়ারী (৫৫), পিতা- মৃত জালাল পাটোয়ারী, মাতা- মৃত হনুফা বিবি, সাং- পক্ষিয়া ০৮নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা। 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু