বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু পাটোয়ারীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, আব্দুর রহমান ও মাসুদ আলম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক আমিন মিজি, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর এবং ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ওহিদ পাটোয়ারী।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশবাসীর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল নোমান। এ সময় নেতাকর্মীরা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণের পাশাপাশি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন।
মো: ফয়েজ উদ্দিন