ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

সেলিম কালচারাল ইনস্টিটিউটের আয়োজনে বর্ষা উৎসব ১৪৩৩ উদযাপন

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, ঢাকা, মগবাজার: | প্রকাশিত : ০৪ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৬৯৪১
সেলিম কালচারাল ইনস্টিটিউটের আয়োজনে বর্ষা উৎসব ১৪৩৩ উদযাপন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
১৪ আগস্ট, শুক্রবার মগবাজারের মধুবাগে অবস্থিত শহীদ লে. সেলিম শিক্ষালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সেলিম কালচারাল ইনস্টিটিউটের আয়োজনে বর্ষা উৎসব ১৪৩৩ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কাগজ দিয়ে উড়োজাহাজ, নৌকা তৈরি, আঁকাআঁকি ও আলপনাসহ নানা আয়োজন ছিল। শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় ও একক সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত অভিভাবক ও দর্শনার্থীদের মুগ্ধ করে। ইনস্টিটিউটের ইনচার্জ শিক্ষিকা শ্যামা দাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলা ম্যাম, শিল্পী মিস, মহুয়া মিস, সেতু মিস, শেখর স্যার,আকাশ স্যার, সুজিত স্যার, বিজয় স্যার, বিধান স্যার, সৌরভ স্যার, দেবব্রত স্যারসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

শিক্ষক-শিক্ষিকারা বলেন, বর্তমান প্রজন্মের শিশুদের বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই বর্ষাকালে এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা জানায়, বর্ষা উৎসব তাদের জন্য ছিল আনন্দময়, স্মরণীয় ও শিক্ষণীয় একটি আয়োজন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম