ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

মনপুরায় অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫

  • রিপোর্টার : রাকিবুল ইসলাম রুবেল, স্বাধীন ৭১: | প্রকাশিত : ০৩ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৭৩৩৩
মনপুরায় অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ভোলার মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ পাঁচজন বালু উত্তোলনকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১২ আগস্ট) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি জানান, বুধবার বিকেল ৪টার দিকে ভোলার মনপুরা থানাধীন নিজাম মিয়ার ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়।

জব্দ করা ড্রেজার ও বাল্কহেড এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, বালুখেকোদের হাত থেকে নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু