ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর জেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৬ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ১৭০৪৩
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রোববার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে গিয়ে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি।

এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন মন্ত্রী। হাসপাতালের অব্যবস্থাপনা ও সেবার দুর্বলতা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, স্বাস্থ্যসেবায় অবহেলা বরদাশত করা হবে না। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত