ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

হাইমচরে জ্ঞানের আলো সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম , হাইমচর চাঁদপুর প্রতিনিধি : | প্রকাশিত : ০১ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩০৭৩৯
হাইমচরে জ্ঞানের আলো সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুরের হাইমচর উপজেলার চেয়ারম্যান বাজার সংলগ্ন ৩৯ নং দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের আলো সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপ টেস্ট) ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানের গুরুত্ব, নিজের রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা এবং নিরাপদ রক্ত সংগ্রহ সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, রক্তদানে আগ্রহ সৃষ্টি, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করেন মো. নাসির উদ্দিন (সৌদি প্রবাসী)। এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন

বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ন