জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির নিয়মিত কার্যপরিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমে কার্যকর সংসদীয় তদারকি, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বে কমিটির কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও ফলপ্রসূ হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠক।
মো: ফয়েজ উদ্দিন