ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা ও দোয়া মাহফিল

  • রিপোর্টার : বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩২৪৫৪
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৯ জুন)  সন্ধ্যায় শহরের নূর মসজিদ রোডস্থ তাঁতীদলের কার্যালয়ে বাগেরহাট পৌর তাঁতীদল এ অনুষ্ঠানের আয়োজন করেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা।

বাগেরহাট পৌর তাঁতীদলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা তাঁতীদলের যুগা-আহবায়ক সরদার বাকী বিল্লাহ, শেখ ফারুক আহমেদ'সহ তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। 

তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। 

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত