ঢাকা | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

যশোর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যানকে বাগেরহাট শিক্ষকবৃন্দের শুভেচ্ছা

  • রিপোর্টার : তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ | প্রকাশিত : ২৮ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৩৭৬০৯
যশোর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যানকে বাগেরহাট শিক্ষকবৃন্দের শুভেচ্ছা ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের নবাগত চেয়ারম্যান ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম-কে বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১ ঘটিকায় চেয়ারম্যানের কক্ষে এ শুভেচ্ছা জ্ঞাপন ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির শেখ, সাধারণ সম্পাদক মিফতা উদ্দিন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামপাল এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ মতলুব হোসেন, কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জয়দেব কুমার পাল, বেতাগা এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব পিযুষ কান্তি সরকার,  লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের প্রভাষক শেখ আল ইমরান, চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও চুলকাটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব গাজী মোঃ মিজানুর রহমান প্রমুখ। 

শিক্ষক নেতৃবৃন্দ নতুন চেয়ারম্যানকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান। 

শিক্ষকদের সাথে আলাপকালে চেয়ারম্যান জানান, শিক্ষা বোর্ডের সকল কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিতামুলক ভাবে এগিয়ে নিতে এবং নকলমুক্ত পরিবেশে শিক্ষাকে যুগোপযোগী করতে দেশনায়ক তারেক রহমানের সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও সমুন্নত রাখতে টিমওয়ার্কের উপর গুরুত্বারোপ করেন।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সকল সেবাকে ডিজিটালাইজড এর মাধ্যমে স্বল্প সময়ে  সরবরহ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব