মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মর্মান্তিক ঘটনায় তিনি শাহাদাতবরণ করেন।
দিবসটি উপলক্ষে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানায়। তাঁর দেশপ্রেম, সততা, নেতৃত্বগুণ এবং উন্নয়নমুখী চিন্তাধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জাতীয় জীবনে জিয়াউর রহমানের অবদান, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর দূরদর্শী নেতৃত্ব জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছে এবং তাঁর আদর্শে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে।
মো: ফয়েজ উদ্দিন