ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • রিপোর্টার : মোঃ: নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৭ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪০৬৩১
ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদক ২০২৬ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পূর্ব পোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফতাবুল ইসলাম। সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন কবির।

‎অনুষ্ঠানে ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিল ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, সাধারণ জ্ঞান, বাংলা ও ইংরেজি।

‎পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১১৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষক মাহবুবুর রহমান, নাজিম উদ্দিন, রিমন, রাশেদ, নিয়াজ, শাহপরান ও রোজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্ব