বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান খাইরুল ইসলাম। গত সোমবার দলীয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নেতৃত্বের স্বীকৃতি ও রাজনৈতিক প্রেক্ষাপট দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত খাইরুল ইসলাম তার সাংগঠনিক দক্ষতা, রাজপথের ত্যাগ ও আপসহীন নেতৃত্বের কারণে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিক রাজনৈতিক মামলা ও হামলার শিকার হন। তবুও কারাবরণ ও সকল বাধা উপেক্ষা করে দলের মূলধারার কার্যক্রমে তিনি সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
নবনিযুক্ত যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম এই অর্জনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন:
"আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং সংগঠনকে আরও গতিশীল করতে আমি সর্বদা কাজ করে যাবো।"
পাশাপাশি তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, বর্তমান সভাপতি সোহাগ ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুর ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতিও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
খাইরুল ইসলামের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তার জন্মস্থান কিশোরগঞ্জসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
মো: ফয়েজ উদ্দিন