ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

মদনা উমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি : | প্রকাশিত : ০৩ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫১০৪৮
মদনা উমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের হরিপুর সংলগ্ন মদনা উমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ বাতেন চৌধুরী। সহকারী শিক্ষক মোঃ নোমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য খোকন ভূঁইয়া এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বাতেন জমাদার।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়ামুখী হতে উৎসাহিত করবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু