ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.

ভৈরবে র‌্যাবের অভিযানে ৭৫ লিটার মদ উদ্ধার, গ্রেফতার ১

  • রিপোর্টার : নিজাম উদ্দীন,কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ০৪ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫১৬৮৫
ভৈরবে র‌্যাবের অভিযানে ৭৫ লিটার মদ উদ্ধার, গ্রেফতার ১ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭৫ লিটার দেশি মদসহ মো. সোরাফ মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

​সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব থানাধীন ভৈরব-কিশোরগঞ্জগামী সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সোরাফ মিয়া ইজিবাইক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের কাছে অবৈধ মাদক থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।

​র‌্যাব-১৪, সিপিসি-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ৭ চেয়ারম্যান, ৬৮ মেম