ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ খ্রি.

কিশোরগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে গ্রেফতার

  • রিপোর্টার : নিজাম উদ্দীন,কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ০২ অক্টো ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫১৬০০
কিশোরগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে গ্রেফতার ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জের বাজিতপুরে সিএনজি আরোহী এক নারীকে পালাক্রমে গণধর্ষণ, অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যতম মূল আসামি মোঃ রুবেল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। ১৫ এপ্রিল ২০২৬ খ্রি. দুপুর ২:৪০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ হাউজিং সোসাইটি পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ মার্চ ২০২৬ খ্রি. রাত অনুমান পৌনে তিনটার দিকে ভিকটিম ভৈরব থেকে সিএনজিযোগে বাজিতপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সিএনজি চালকের পূর্ব পরিচিত রুবেল মিয়াসহ অন্যান্য আসামিরা সিএনজিতে উঠে পড়ে। নির্জন এলাকায় পৌঁছালে আসামিরা সিএনজি থামিয়ে ভিকটিমকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তারা ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

​উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে বাজিতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৭) দায়ের করেন। ঘটনার পর থেকেই র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) ছায়া তদন্ত শুরু করে।

​অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪ ও র‍্যাব-৭-এর একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম থেকে আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, এর আগে গত ৬ এপ্রিল ২০২৬ খ্রি. র‍্যাব একই মামলার অপর আসামি মোঃ হান্নান মিয়াকে (৩০) গ্রেফতার করেছিল।

​গ্রেফতারকৃত রুবেল মিয়াকে যথাযথ প্রক্রিয়ায় কিশোরগঞ্জের বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

​গ্রেফতারকৃত: মোঃ রুবেল মিয়া (৩০), জেলা: কিশোরগঞ্জ।​স্থান: নাসিরাবাদ হাউজিং সোসাইটি পার্ক এলাকা, পাঁচলাইশ, চট্টগ্রাম। ​মামলার ধারা: ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০; তৎসহ ৩৭৯/৫০৬ পেনাল কোড।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুটেক্সে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী, আলোচনায় অভিনয় ও থিয়েটা

বুটেক্সে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী, আলোচনায় অভিনয় ও থিয়েটা