ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

হাইমচরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নিন্দা ও ক্ষোভ

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম, হাইমচর চাঁদপুর প্রতিনিধি : | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৬৯৭৭
হাইমচরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নিন্দা ও ক্ষোভ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে সাংবাদিক শিমুল অধিকারী সুমনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জানা যায়, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে চোরচক্র ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা নগদ টাকা, প্রায় ৩-৪ মণ শুকনো সুপারি ও একটি সঞ্চয়ী প্লাস্টিক ব্যাংক নিয়ে যায়। এর আগেও তার বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের উৎপাত বেড়েছে এবং সুপারি বাগানগুলোতে নিয়মিত মাদক সেবনের আলামত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নেশার টাকা জোগাড় করতে মাদকাসক্তদের একটি অংশ এসব চুরির সঙ্গে জড়িত।

ঘটনায় হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সভাপতি মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “একজন কলমসৈনিকের বাড়িতে বারবার চুরি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত মালামাল উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে তদন্ত চলছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়দের দাবি, চুরি রোধের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত