ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার : মোঃ কামরুল ইসলাম চাঁদপুর সদর প্রতিনিধি : | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৭০৯৩
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র, চাঁদপুরের আয়োজনে ‘তৃতীয় বাঁশি উৎসব’ উদযাপন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১৭ এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় বাঁশি উৎসব’। ‘সুরের মূর্ছনায় ঐক্যের সুরে থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আয়োজন করা হয়েছে।

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদ রানা, সহ-সভাপতি প্রশান্ত সরকার, সহ-সাধারণ সম্পাদক আশিষ মজুমদার, সংগীত বিষয়ক সম্পাদক মো. শাহিন খান এবং উদযাপন পরিষদের সদস্য মো. আল আমিন।

সভায় উৎসবটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংস্কৃতিমনা সকলকে উৎসবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত