ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড

  • রিপোর্টার : নিজাম উদ্দীন,কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৪৯৮১৪
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
​কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত ব্যক্তিকে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ-এর 'খ' সার্কেল আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০:০০ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় একজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আরিফুজ্জামান মামুন (৩৪)। তিনি ওই এলাকার মৃত খালেক মিয়ার পুত্র। এসময় তার কাছ থেকে ০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব সাইকুল ইসলাম তালুকদার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ.এইচ.এম আজিমুল হক-এর নিকট প্রসিকিউশন দাখিল করেন।

​বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার