ঢাকা | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

কোস্ট গার্ডের অভিযানে ভোলার ভেদুরিয়ায় ৫৫০ কেজি জাটকা জব্দ

  • রিপোর্টার : ভোলা প্রতিনিধি: | প্রকাশিত : ২৩ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫০০৬৬
কোস্ট গার্ডের অভিযানে ভোলার ভেদুরিয়ায় ৫৫০ কেজি জাটকা জব্দ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
ইলিশের অভয়াশ্রম রক্ষা ও জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। গত ৩০ মার্চ ২০২৬, সোমবার বিকেলে ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়।

​কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ‘অভয়াশ্রম অভিযান-২০২৬’ উপলক্ষ্যে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক স্পিডবোট তল্লাশি করে প্রায় ৫৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত এই জাটকার বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ ৫০ হাজার টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​পরবর্তীতে ভোলা সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা এবং গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এবং জাটকা নিধন বন্ধে তাদের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: ফয়েজ উদ্দিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার

ফরিদগঞ্জে হেলথকেয়ার ডায়াগনস্টিকে ডা. রাকিবুল ও ডা. মাহাবুবার