ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

কিশোরগঞ্জে জমি ও গাছ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, থানায় অভিযোগ

  • রিপোর্টার : নিজাম উদ্দিন, কিশোরগঞ্জ | প্রকাশিত : ২৫ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৪৮৮৫
কিশোরগঞ্জে জমি ও গাছ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, থানায় অভিযোগ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের হারজাদি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও তুচ্ছ গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

 এই ঘটনায় এক শারীরিক প্রতিবন্ধী ও বৃদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষই কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​প্রথম পক্ষের অভিযোগ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য ও প্রতিবন্ধীর ওপর হামলা
​ভুক্তভোগী মোস্তফা আহমেদ (৪৮) অভিযোগ করেন, প্রতিবেশী সোহাগ (৩৫), সুরুজ মিয়া (৫৫) ও মোছাঃ হাওয়ার সাথে তাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এ নিয়ে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা বিচারাধীন রয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে বিবাদী পক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমি থেকে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে। শারীরিক প্রতিবন্ধী মোস্তফা এতে বাধা দিলে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করা হয়। তাকে বাঁচাতে বৃদ্ধ বাবা সিরাজ মিয়া (৭৮) এবং ছোট ভাই মাসুদ মিয়া (২৮) এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। বর্তমানে তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মোস্তফা আহমেদ বলেন, "আমি প্রতিবন্ধী জেনেও তারা আমার ও আমার বৃদ্ধ বাবার ওপর হাত তুলতে দ্বিধা করেনি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।"

​দ্বিতীয় পক্ষের পাল্টা অভিযোগ: গাছ সরানো নিয়ে কথা বলায় কুপিয়ে জখম
​অন্যদিকে, ঘটনার তিন দিন পর গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একই গ্রামের মোঃ সোহাগ মিয়া (৩২) পাল্টা হামলার অভিযোগ তুলেছেন। সোহাগের দাবি, তার পৈতৃক জায়গায় প্রতিবেশী মৃত সিরাজ মিয়ার ছেলেদের একটি মেহগনি গাছ হেলে পড়ে ফসলের ক্ষতি করছিল। এটি সরাতে বলায় বিবাদী মাসুদ ও মোস্তফারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
​সোহাগ মিয়ার অভিযোগ অনুযায়ী, ওইদিন দুপুরে বিষয়টি নিয়ে পুনরায় কথা বলতে গেলে মাসুদ মিয়া ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ১নং বিবাদী মাসুদ মিয়া হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে সোহাগের মাথায় কোপ দেয়, যাতে তিনি গুরুতর হাড়কাটা জখম হন। সোহাগকে বাঁচাতে তার মা রাহিমা খাতুন ও বোন হাওয়া বেগম এগিয়ে এলে তাদেরও শ্লীলতাহানি ও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​এই চাঞ্চল্যকর ঘটনায় সোহাগ মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন— মোঃ মাসুদ মিয়া (৩৪), মোঃ মোস্তফা (৪৫), হারিছ মিয়া (৪৫), মোঃ সিরাজ মিয়া (৬৫), জেসমিন আক্তার (৩৮), ও মোছাঃ রাবিয়া খাতুন (৪৫)। অন্যদিকে মোস্তফা আহমেদের পক্ষ থেকেও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​এলাকাবাসীর ভাষ্য: স্থানীয় প্রত্যক্ষদর্শী সুরুজ মিয়া ও আঃ করিম জানান, জমি ও গাছ নিয়ে এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তুচ্ছ ঘটনা থেকে শুরু হওয়া এই সংঘাত এখন চরম রূপ নিয়েছে।

এ বিষয়ে  কিশোরগঞ্জ মডেল থানার  পুলিশ জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত