ঢাকা | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক, আটক ২: উত্তাল কিশোরগঞ্জ

  • রিপোর্টার : নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত : ২৪ সেপ্টে ২০২৬ | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: ৫৪৮০৬
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক, আটক ২: উত্তাল কিশোরগঞ্জ ছবির ক্যাপশন : স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় নিলাম সিন্ডিকেটের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদে দান করা বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব সামগ্রী কিনে নিচ্ছে। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চারজন সংবাদকর্মী।

এ সময় সিন্ডিকেটের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলার সময় মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাদের উদ্ধার করতে এগিয়ে আসেননি। বরং তাদের কেউ কেউ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ উঠেছে। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।’ অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে, ঘটনার পর কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভুইয়া বলেন,‘এ ঘটনায় জীবন ও মনা নামে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।’

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন একাত্তর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের মৃত